NNTV
প্রকাশ : Dec 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

রামপালে ঘর উপহার করলেন তারেক জিয়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে একটি পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। বাগেরহাটের রামপালের ভাগা এলাকার দীপালি রানী শীলকে ঘরটি নির্মাণ করে দিয়েছেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। 

শনিবার দুপুরে ওই পরিবারের কাছে নতুন ঘরটি হস্তান্তর করেন ফরিদুল ইসলাম। এ সময় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। 

দীপালি তার দুই বাক্‌প্রতিবন্ধী মেয়েকে নিয়ে অন্যের সাহায্য-সহযোগিতায় দিনাতিপাত করেন। তার স্বামীও তাকে ছেড়ে গেছে। বাধ্য হয়ে থাকতেন জরাজীর্ণ ঘরে। যেখানে রোদ, বৃষ্টি ও শীতে কষ্ট পেতে হয়। নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন দীপালি। তিনি বলেন, 'লায়ন ফরিদ আমাকে নতুন একটি ঘর করে দিয়েছেন, আমি তার জন্য আশীর্বাদ করি, তিনি যেন ভালো থাকেন। তিনি যেন আমার মতো অসহায় মানুষের পাশে আরো বেশি বেশি দাঁড়াতে পারেন।

লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, দীপালির বিষয়টি জানার পর সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই নতুন একটি ঘর তৈরি করে দিয়েছি। ঘরটি মূলত তারেক রহমানের পক্ষ থেকে অসহায় পরিবারটিকে উপহার দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, তারেক রহমান দেশজুড়ে যারা গৃহহীন রয়েছেন তাদের পাশে দাঁড়াচ্ছেন। নির্দেশনা দিয়েছেন, জনপদে এমন পরিবারের প্রতি সহায়তা করার। সমাজে যারা ভালো অবস্থানে রয়েছে, তাদের এমন কাজগুলো করা উচিত। কারণ সবাইকে নিয়েই ভালো থাকতে হবে, একা ভালো থাকা যায় না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

1

এমিনেমের বিরুদ্ধে অশালীন প্রস্তাবের অভিযোগ অভিনেত্রী কেট উইন

2

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অফিস

3

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী বৈঠক প্রণয় ভার্মার

4

স্প্যানিশ ডিফেন্ডার স্ক্রিনশট ফাঁসের পর বাদ পড়লেন

5

চোট কাটিয়ে ক্রিকেটে ফিরছেন বেন স্টোকস

6

বহুতল ভবন থেকে লাফিয়ে তিন বোনের মৃত্যু, সামনে এল বাবার পরকীয়

7

লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আ

8

ভিসা জটিলতা কাটাতে সরকারের উদ্যোগ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

9

আমরা খেলব, কিন্তু ভারতের বাইরে খেলব: পররাষ্ট্র উপদেষ্টা

10

ভর্তি আবেদন শেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, ৭১ শিক্ষার্থী আসনপ

11

নরসিংদী থেকে উদ্ধার হয়েছে হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র

12

হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্

13

প্রধান উপদেষ্টা ভোট

14

ভারতে বাংলাদেশের ভিসা পুনরায় চালু করলো ভারত সরকার

15

নেপালে একীভূত হচ্ছে দুই দল রাজতন্ত্র ফেরাতে

16

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: আমীর খসরু

17

ঢাকায় পৌঁছেছেন জোবাইদা রহমান

18

বোয়ালখালীতে অগ্নিকাণ্ড, পুড়ল দোকান

19

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডর ঘটনায় ৪ দোকান ও ২ বাস পুড়ে ছাই

20