NNTV
প্রকাশ : Jun 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে ট্রাকচালক হত্যা মামলার অভিযোগ গঠন পেছাল

চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুর থানার ট্রাকচালক হোসেন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়ে আগামী ২৬ জুলাই ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে  ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ আদেশ দেন। 

আসামি পক্ষের আইনজীবী গোলাম মঈনউদ্দীন চিশতী বলেন, এই মামলায় অন্যান্য আসামিরা আদালতে অনুপস্থিত থাকায় রাষ্ট্রপক্ষ থেকে অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আগামী ২৬ জুলাই নতুন তারিখ নির্ধারণ করেছেন। 

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন মো. হোসেন। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। সেদিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন। চাঁদ উদ্যান এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।

এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহত ব্যক্তির মা রীনা বেগম মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এ মামলায় শেখ হাসিনাসহ ২০ জন পলাতক রয়েছেন। গত ২৬ জানুয়ারি তাদের বিরুদ্ধে  গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান, নুর মোহাম্মদ সেন্টু রয়েছেন পলাতক আসামির মধ্যে। সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন এ মামলায় কারাগারে আছেন। এছাড়া, জামিনে রয়েছেন ১০ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদন

1

বাংলাদেশের রিজার্ভ এখন ৩৩.১৮ বিলিয়ন ডলার

2

আগামী জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা

3

নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছে শিক্ষক সমিতি

4

এসি বাসে দুর্ঘটনা কমাতে নতুন নির্দেশনা দিল বিআরটিএ

5

মুন্সীগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার একজন যাত্রী নিহত,

6

এনসিপির দুই কেন্দ্রীয় নেতার দলীয় পদ থেকে অব্যাহতি

7

আমার এলাকাকে শেষ করেছে,মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি:মির্জা আব্

8

নরসিংদীর রায়পুরায় বটতলী যুবসমাজের উদ্যোগে জমকালো ডে-নাইট ক্র

9

রাজবাড়ীতে ওয়ালটন শো-রুমে শো-রুমে চুরির অভিযোগ

10

বাড়ি থেকে ডেকে নিয়ে মাংস ব্যবসায়ীকে হত্যা

11

বিশ্ব বাজারে চালের দাম প্রায় ৪০ শতাংশ কম ,দেশে প্রতিফলন নেই

12

তীব্র শীতে বোরো চারা নিয়ে দুশ্চিন্তা দিনাজপুরের কৃষকদের

13

৭ রানে ৫ উইকেট, সাকিবকে টপকে নাসুমের রেকর্ড

14

কমিউনিস্ট পার্টির প্রার্থী জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কায়

15

নিজ নাগরিকদের ইরাক ছাড়তে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র

16

রমজান উপলক্ষে চার হাজারের বেশি বন্দিকে ক্ষমা দিলো আমিরাত

17

সরকারি সফরে চীন যাচ্ছেন তথ্যমন্ত্রী

18

মাদারীপুরে শতাধিক বোমা বিস্ফোরণ, আহত ১০

19

ঢাকার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতাক

20