NNTV
প্রকাশ : Jul 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘট ও তিস্তার পানি কমছে

গাইবান্ধায় ব্রহ্মপুত্র ঘাঘট ও তিস্তা নদীর পানি হ্রাস পেয়েছে। তবে করতোয়া নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এসব নদীর পানি হ্রাস বা বৃদ্ধি পেলেও তা বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) গাইবান্ধার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সন্ধ্যা ৬টার তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি ৩০ সেমি. হ্রাস পেয়ে বিপৎসীমার ১১৬ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।  ঘাঘট নদের পানি ১৪ সেমি হ্রাস পেয়ে বিপৎসীমার ১৫৭ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা নদীর পানি ২৮ সেমি হ্রাস পেয়ে বিপৎসীমার ৬১ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে করতোয়া নদীর পানি ২৩ সেমি বৃদ্ধি পেলেও তা বিপৎসীমার ১৯৬ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

চলমান বন্যার মৌসুমে এখন পর্যন্ত গাইবান্ধায় কোনো নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি।

এদিকে চলতি মৌসুমে গাইবান্ধার প্রধান নদ-নদীগুলোতে পানি বৃদ্ধি ও কমার মধ্যে ভাঙন অব্যহত রয়েছে। ভাঙন এলাকাগুলোতে প্রতিনিয়তই নতুন করে বিলীন হয়ে যাচ্ছে বসতভিটা, আবাদি জমি।

গাইবান্ধার পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে চলমান পানি বৃদ্ধি শুরু থেকে জেলার চার উপজেলার অন্তত ২৫টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের কারণে পতন ঘটতে পারে মার্কিন ডলারের

1

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

2

সার সংকটে ভোগান্তিতে কুমারখালীর পিঁয়াজ চাষিরা

3

ইসরায়েলের ওপর যে কারণে ক্ষেপেছে ইউক্রেন

4

যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

5

নড়াইলে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে বাস-অ্যাম্বুলেন্স স

6

স্পিকারের সাথে সাক্ষাৎ করলেন পাকিস্তানের হাইকমিশনার

7

আবারও রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পড়ল পদ্মায়

8

মাদারীপুরে নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে অর্ধগলিত লাশ

9

সিরিয়াসহ ৮ দেশের ওপর পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা করেছে ট্রাম্প

10

লোকসান কাটাতে সরকারের কাছে ১৮ হাজার কোটি টাকা ভর্তুকি চায় ব

11

২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারেন ট্রাম্প

12

বিপিএল পয়েন্ট টেবিলে র্শীষে রংপুর ,সবোর্চ্চ কম পয়েন্টে আছে ন

13

পুতিন যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেই নিকোলাস মাদুরোর পাশে দাঁড়া

14

গোল্ডেন গ্লোবস জিতলেন যারা

15

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের, নেই জাকের-শান্ত

16

নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে উদ্বোধন হয়েছে সেলাই প্রশিক্

17

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলে যুক্ত হলেন নাজিমুদ্দি

18

গ্রেফতার সেই বিক্ষোভকারী সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করলো ইরা

19

যেসব এলাকায় আজ দেওয়া হবে ফ্যামিলি কার্ড

20