NNTV
প্রকাশ : Jul 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুসলিম যুব কল্যাণ পরিষদ বাংলাদেশের মতবিনিময় সভা: নতুন কেন্দ্রীয় কমিটি গঠন

মুসলিম যুব কল্যাণ পরিষদ বাংলাদেশের উদ্যোগে ৮ জুলাই ২০২৬  সকাল ১০ ঘটিকায় সাইনবোর্ড মিতালী মার্কেটস্থ আল আরাফা ইসলামী ব্যাংকের মিলনায়তনে এক তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ওলামায়ে কেরাম ও যুবনেতাদের উপস্থিতিতে সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম মুফতি ক্বারী আব্দুল কাইয়ুম মোল্লা। প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মাওলানা ক্বারী সাইদুল ইসলাম আসাদ সাহেব। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সভার গুরুত্ব উর্ধ্বে তুলে ধরেন মাওলানা ক্বারী শায়েখ ইলিয়াস লাহোরী।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মুসলিম যুব কল্যাণ পরিষদ বাংলাদেশের মহাসচিব মুফতি শামসুল ইসলাম সিদ্দিকী।
সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নিম্নোক্ত কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়:
আমির: মুফতি আলী আকবর (ঢাকা)

নায়েবে আমির: মুফতি সিকান্দার হোসাইন আকবরী (হবিগঞ্জ)
মহাসচিব: মুফতি শামসুল ইসলাম সিদ্দিকী (ঢাকা)
যুগ্ম মহাসচিব: মুফতি আব্দুল্লাহ সিদ্দিকী (সিলেট)
সাংগঠনিক সম্পাদক: হাফেজ মাওলানা শাহীন মাহমুদ (পটুয়াখালী, বরিশাল)
সহ-সাংগঠনিক সম্পাদক: মুফতি আমজাদ হোসাইন নুরী (নারায়ণগঞ্জ)
অর্থ সম্পাদক: শায়েখ ক্বারী আব্দুর রহমান আশরাফী (ঢাকা)
সহ-অর্থ সম্পাদক: শায়েখ ক্বারী আব্দুল্লাহ জামালপুরী
প্রচার সম্পাদক: শায়েখ ক্বারী মুর্শেদ আলম (নোয়াখালী)
সহ-প্রচার সম্পাদক: মুফতি হাফিজুল্লাহ বেলালী (গাজীপুর)
প্রশিক্ষণ সম্পাদক: মুফতি সোহাইল আহমাদ রহমানী (গুলশান)
সহ-প্রশিক্ষণ সম্পাদক: মুফতি আব্দুর রহমান সিদ্দিকী (ময়মনসিংহ)
দপ্তর সম্পাদক: মুফতি সোহরাব হোসেন কোম্পানিগঞ্জী
সহ-দপ্তর সম্পাদক: মাওলানা মুহাম্মদ মোবারক হোসাইন (সুনামগঞ্জ)
সাংস্কৃতিক সম্পাদক: মাওলানা ইউসুফ আল হোসাইনী (কুমিল্লা) ও হাফেজ ক্বারী জুনাঈদ আল হাবিবী (ঢাকা)
সহ-সাংস্কৃতিক সম্পাদক: মুফতি সোহাইল আহমাদ সাদী (নরসিংদী)
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দ্বীনের বিজয়ে এবং মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণে যেন নিষ্ঠার সাথে কাজ করে যেতে পারেন, সেজন্য দেশবাসী ও সকল স্তরের মুসলিম জনতার কাছে আন্তরিক দোয়া চেয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এই নতুন কমিটির হাত ধরে যুবসমাজ ইসলামের সঠিক আদর্শে উজ্জীবিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি প্রার্থী ঘোষণা করলো ১২৫ আসনে

1

৬৪ জেলায় একযোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

2

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

3

সিটি সুগারের ১৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে বিএসইসি

4

গণভোটের কোনো প্রার্থী নেই: আলী রীয়াজ

5

শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন দমনে ইউপি চেয়ারম্যান ম

6

এমিনেমের বিরুদ্ধে অশালীন প্রস্তাবের অভিযোগ অভিনেত্রী কেট উইন

7

চুয়াডাঙ্গায় স্থানীয়রা জব্দ করে ২০ বস্তা সার

8

শুরুতেই বিপর্যয়, শান্ত-লিটনের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

9

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

10

শৈত্যপ্রবাহ আর কিছু দিন থাকবে জানালেন আবহাওয়া অধিদপ্তর

11

এশিয়ার সবচেয়ে বড় স্বর্ণের খনি মিলল চীনে

12

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কানাডীয় হাইকমিশনার

13

একযোগে জাতীয় রাজস্ব বোর্ডের ১৭ জন কমিশনারকে বদলি

14

সারাবিশ্বে আবারও চালু হচ্ছে অ্যানথ্রোপিকের শক্তিশালী এআই

15

ট্রাম্পের চাপের আশঙ্কায় রাশিয়ার তেল আমদানি কমাল ভারত

16

মার্কিন বাণিজ্য প্রতিনিধি সাথে ভার্চুয়াল বৈঠক জামায়াত আমিরের

17

আজ থেকে খাগড়াছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

18

নিউইয়র্কের নতুন ফার্স্ট লেডি রামা দুওয়াজির পরলো ভাড়া করা প

19

পল্লবীতে একই পরিবারের ৪ সদস্যের মৃতদেহ উদ্ধার

20