NNTV
প্রকাশ : Apr 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেল চাচির

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় মাত্র ১০ টাকার বিরোধকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে আয়েশা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা মো. তৌহিদকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা খাতুন একই গ্রামের মো. তারা মিয়ার স্ত্রী এবং গ্রেফতারকৃত তৌহিদ লাল মাহমুদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তৌহিদ নিহতের ছেলে আশিকের কাছে ১০ টাকা পেতেন। বিকেলে ওই টাকা চাইলে আশিক দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে একপর্যায়ে মারামারিতে রূপ নেয়। এ সময় আশিকের মা আয়েশা খাতুন এগিয়ে এলে তৌহিদ তাকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ওসি সাইফুল্লাহ সায়েফ বলেন, সামান্য ১০ টাকা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে জেনেছি। অভিযুক্ত তৌহিদকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

1

জেনে নিন উজ্জ্বল ত্বকের জন্য ৭টি কার্যকর টিপস

2

আজ রাত ১২টায় আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে

3

খালেদা জিয়াকে নিতে আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, যাত্রা করত

4

মাত্র ২৫ ঘণ্টায় এবি পার্টির ফুয়াদের অনুদান কত?

5

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অফিস

6

বোয়ালখালীতে অগ্নিকাণ্ড, পুড়ল দোকান

7

তিন বাহিনী প্রধানের সঙ্গে ইসির বৈঠক

8

চীন সস্তায় তৈরি করলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র

9

অপপ্রচারের বিরুদ্ধে কাজী মনিরুজ্জামানের তীব্র নিন্দা ও প্রতি

10

পুতিনের সাথে আল-শারার বৈঠক, সিরিয়ার রাষ্ট্রপতিকে কী ফিরিয়ে

11

লেবাননে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের

12

সড়ক দুর্ঘটনায় নিহত মার্কিন অভিনেত্রী কিয়ানা আন্ডারউড

13

গাজার শান্তি বোর্ডে এরদোয়ান-সিসিকেও চান ট্রাম্প

14

অভিমান ভুলে ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী

15

শিশু সাজিদ গভীর নলকূপে আটকে আছে, মায়ের হৃদয়বিদারক আকুতি

16

রাজধানীতে মিললো চীনা নাগরিকদের অবৈধ আইফোন কারখানা, গ্রেপ্তার

17

মেক্সিকোয় বিমান বিধ্বস্ত, নিহত ৬

18

গণভোট ভবিষ্যতের বাংলাদেশ নির্ধারণ করবে বললেন বরিশালে অধ্যাপক

19

শীতে বাড়ে পানিশূন্যতা, যে ৫ লক্ষণে বুঝবেন

20