NNTV
প্রকাশ : Dec 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওপেনএআই চালু করল ‘অ্যাপ স্টোর’

এতদিন চ্যাটজিপিটি কেবল আলাপ করত বা তথ্য দিত। এখন থেকে চ্যাটজিপিটির ভেতরেই ফোনের মতো বিভিন্ন অ্যাপ ব্যবহার করা যাবে। ব্যবহারকারীর হয়ে সরাসরি কাজও করে দেবে অ্যাপটি। ওপেনএআই এক ব্লগ পোস্টে বলেছে, চ্যাটজিপিটির ভেতরেই সরাসরি একটি অ্যাপ স্টোর চালু করেছে তারা।

ওই ব্লগে আরও বলা হয়- এসব অ্যাপ নতুন তথ্য বা কনটেক্সট যোগের মাধ্যমে চ্যাটজিপিটির আলাপচারিতাকে আরও বিস্তৃত করবে। এর মাধ্যমে মুদি পণ্যের অর্ডার দেওয়া, কোনো আউটলাইন থেকে স্লাইড ডেক তৈরি করা বা থাকার জন্য অ্যাপার্টমেন্ট খুঁজে বের করার মতো বিভিন্ন কাজ করতে পারবেন ব্যবহারকারীরা।

কোম্পানিটি আরও বলেছে, আগে গুগল ড্রাইভের মতো যেসব সংযোগকারী অ্যাপকে ‘কানেক্টর’ বলা হত এখন থেকে সেগুলোকে কেবল ‘অ্যাপ’ হিসেবে ডাকবে তারা। নতুন এই অ্যাপ সেকশনটি আইওএস, অ্যান্ড্রয়েড ও ওয়েব ভার্সনে পাওয়া যাচ্ছে। এ সেকশনটি ফিচার্ড, লাইফস্টাইল ও প্রোডাক্টিভিটি এই তিন ভাগে বিভক্ত। এর মাধ্যমে দৈনন্দিন ব্যবহৃত জনপ্রিয় অ্যাপ এবং বুকিং ডটকম, স্পটিফাই ও ড্রপবক্স-এর সঙ্গে চ্যাটজিপিটিকে যোগ করতে পারবেন ব্যবহারকারী।

এক্ষেত্রে কোনো অ্যাপ ব্যবহার করতে চাইলে সেটির ওপর ক্লিক করে ‘কানেক্ট’ বাটনে চাপুন। এরপর অ্যাপটিকে চ্যাটজিপিটি ব্যবহারের অনুমতি দিন। সংযোগ হয়ে গেলে আপনি সরাসরি সেই অ্যাপ সংশ্লিষ্ট কাজ শুরু করতে পারবেন। এ অ্যাপ স্টোরের নতুন সংযোজনের মধ্যে রয়েছে অ্যাপল মিউজিক অ্যাপ, যা স্পটিফাইয়ের মতোই চ্যাটিংয়ের মাধ্যমে ব্যবহারকারীদের পছন্দমতো গান খুঁজে পেতে, প্লে-লিস্ট তৈরিতে ও মিউজিক লাইব্রেরি ম্যানেজ করতে সাহায্য করবে।

আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাপ হল ডোরড্যাশ, যা ব্যবহার করে চ্যাটজিপিটির মাধ্যমে কোনো রেসিপি, খাবারের পরিকল্পনা বা নিত্যপ্রয়োজনীয় জিনিসের তালিকা সরাসরি ‘অ্যাকশনেবল শপিং কার্ট’ বা কেনাকাটার ঝুড়িতে রূপান্তর করতে পারবেন। অ্যাপ ডিরেক্টরির পাশাপাশি এখন ডেভেলপারদের তৈরি বিভিন্ন অ্যাপ চ্যাটজিপিটিতে প্রকাশের সুযোগ দিচ্ছে ওপেনএআই। নির্দিষ্ট নির্দেশিকা মেনে রিভিউয়ের জন্য অ্যাপ জমা দিতে পারবেন তারা।

ডেভেলপারদের সাহায্য করার জন্য ওপেনএআই বেশ কিছু রিসোর্সও উন্মুক্ত করেছে কোম্পানিটি। যার মধ্যে রয়েছে অ্যাপ তৈরির সঠিক নিয়মাবলি, যেমন- কিছু ওপেনসোর্স অ্যাপ, চ্যাটের ভেতর অ্যাপের চেহারা কেমন হবে তার জন্য ওপেন-সোর্স লাইব্রেরি এবং দ্রুত কাজ শুরুর জন্য একটি নির্দেশিকা। এগুলো অক্টোবরে আনা কোম্পানিটির ‘সফটওয়্যার ডেভেলপার কিট’ বা এসডিকে-এর একটি বড় পদক্ষেপ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনস্রোতে পূর্ণ ৩০০ ফিট এলাকা

1

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে এক শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফত

2

সেরা চলচ্চিত্রের খেতাব পেল ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’

3

প্রথম স্ত্রীকে তালাক না দিয়ে গোপনে দ্বিতীয় বিয়ে করলেন নায

4

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

5

রাজধানীতে খাবার খেয়ে অসুস্থ হয়ে ভাই-বোনের মৃত্যু

6

পাঁচ অতিরিক্ত পুলিশের আইজিপি বাধ্যতামূলক অবসরে

7

হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে ট্রাকচালক হত্যা মামলার অভিযোগ গঠন

8

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন উসমান খাজা

9

ইকুয়েডর ডিফেন্ডার নিহত হয়েছে দুর্বৃত্তের গুলিতে

10

শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে এসেছে

11

আচরণবিধির লঙ্ঘনের শাস্তি পেলেন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার

12

নাতনি জাইমা রহমান ও পরিবারের সদস্যরা করলেন খালেদা জিয়ার কবর

13

চট্টগ্রামে স্থগিত হয়েছে ভারতীয় ভিসা

14

উত্তাল ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ,টিয়ারশেল নিক্ষেপ

15

ইরানের বিরুদ্ধে যুদ্ধে শুরু থেকেই ওতপ্রোতভাবে যুক্ত ছিল আরব

16

দীর্ঘ ৮৮ বছর পর বিশ্বকাপের নকআউটে জয় পেল সুইজারল্যান্ড

17

নরসিংদীতে বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬ এর সমাপনী

18

রাজধানীর ডেমরায় লেগুনার ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

19

ড. আব্দুল মঈন খানকে রাষ্ট্রপতি করার দাবিতে নরসিংদী সহ সারা দ

20