NNTV
প্রকাশ : Jan 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্বেতপত্র প্রকাশ করল আইসিটি বিভাগ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের শ্বেতপত্র বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে বিগত সরকারের সময়ে আইসিটি সংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগের অনিয়ম ও অব্যবস্থাপনা তদন্ত ও গবেষণাপূর্বক শ্বেতপত্র প্রণয়নে গঠিত টাস্ক ফোর্স দীর্ঘ অনুসন্ধান ও পর্যালোচনার পর প্রস্তুতকৃত শ্বেতপত্রটি চূড়ান্তভাবে দাখিল করেছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিটি খাতে বিগত সরকারের সময় গৃহীত বিভিন্ন উদ্যোগে সংঘটিত অনিয়ম ও অব্যবস্থাপনা তদন্ত ও গবেষণার লক্ষ্যে গঠিত টাস্কফোর্স দীর্ঘ অনুসন্ধান ও পর্যালোচনার পর শ্বেতপত্রটি চূড়ান্তভাবে প্রস্তুত করে বিভাগে দাখিল করেছে।

এতে আরো বলা হয়, শ্বেতপত্রে গত দেড় দশকে আইসিটি বিভাগের বিভিন্ন কার্যক্রমে সংঘটিত অনিয়ম, দুর্নীতি, প্রশাসনিক দুর্বলতা এবং কাঠামোগত সমস্যার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশ এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে ২০২৫ সালের ৩ এপ্রিল আইসিটি বিভাগের জন্য টাস্কফোর্স গঠন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রজ্ঞাপন জারি করে। টাস্কফোর্স গঠনের মূল উদ্দেশ্য ছিল বিগত সরকারের সময় আইসিটি বিভাগের আওতায় সম্পাদিত সকল চুক্তি, প্রকল্পের ডিপিপি, অডিট রিপোর্ট ও তদন্ত প্রতিবেদন পর্যালোচনার মাধ্যমে অনিয়ম ও অপব্যবস্থাপনার তদন্ত করে একটি সমন্বিত ‘আইসিটি শ্বেতপত্র’ প্রণয়ন করা।

সরকার আশা প্রকাশ করেছে, এই শ্বেতপত্র আইসিটি বিভাগের প্রাতিষ্ঠানিক সংস্কার, দুর্নীতি প্রতিরোধ এবং জনবান্ধব সেবা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামে আকিকার গুরুত্ব ও বিধান

1

সোমালিল্যান্ডের স্বীকৃতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে চীন।

2

চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে তদারকির ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী

3

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোইকা কান

4

চাঁদপুরে ব্যস্ত কর্মদিবস পার করলেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

5

সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী তারেক র

6

নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনায় যুবদলের সভাপতিসহ ৩ জন গ্রেফতার

7

ঝরছে 'কালো তেলমিশ্রিত' বৃষ্টি :ইরানে

8

টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত বইপাঠ প্রতিযোগিতা

9

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আজ থেকে উন্মুক্ত

10

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

11

রাজশাহীতে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

12

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

13

থালাপতি বিজয়ের ‘‘জন নায়গান’’ সিনেমা নিয়ে কেন এতো বির্তক?

14

আজ থেকে আরও ৬ জেলায় ফুয়েল পাস চালু

15

পরিচালক নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ, সময় ৪৮ ঘণ্টা

16

ফজরের নামাজের বরকত ও বৈশিষ্ট্য

17

নরসিংদীতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সমাবেশ

18

বিশ্বকাপ শেষেই একসঙ্গে অবসরে যাবেন নিউজিল্যান্ডের ৩ ক্রিকেটা

19

সাবেক দুই মন্ত্রীসহ ২২ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী

20