NNTV
প্রকাশ : Jan 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাজমুলকে পরিচালক পদ বাদ দিতে না পারার কারন গুলো

এম নাজমুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) থাকলে মাঠে ফিরবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা।
বিসিবির সাম্প্রতিক ইতিহাসে এমন অস্থির সময় খুব কমই দেখা গেছে। পরিচালক এম নাজমুল ইসলামের একের পর এক বিতর্কিত মন্তব্যে উত্তাল হয়ে উঠেছে দেশের ক্রিকেটাঙ্গন। বিষয়টি শুরু হয়েছিল একটি ফেসবুক পোস্ট থেকে, এরপর তা ছড়িয়ে পড়ে বিসিবির অন্দরমহল থেকে মাঠের ক্রিকেট পর্যন্ত। শেষ পর্যন্ত ক্রিকেটারদের আলটিমেটামের মুখে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বিসিবি। অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এম নাজমুল ইসলামকে। 

এদিকে, এই ঘটনা ঘিরে দেশের ক্রিকেটে আবারও সামনে এসেছে বিসিবি গঠনতন্ত্রের প্রশ্ন। বোর্ড কি চাইলেই কোনো পরিচালককে সরাতে পারে? বিসিবির নিয়ম অনুযায়ী, একজন পরিচালক পদত্যাগ না করা পর্যন্ত বা নির্দিষ্ট কিছু আইনি কারণ ছাড়া তাকে সরানো সম্ভব নয়।

নিয়ম অনুযায়ী, কোনো পরিচালক তখনই পদশূন্য হবেন যখন তিনি মৃত্যুবরণ করবেন, নিজে থেকে পদত্যাগ করবেন, মানসিক ভারসাম্যহীন হবেন, দীর্ঘ অসুস্থতায় দায়িত্ব পালনে অক্ষম থাকবেন, শৃঙ্খলাজনিত শাস্তি পাবেন, পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকবেন অথবা অন্য কোনো ফেডারেশনের পদে যোগ দেবেন। অন্যথায় আইনত তাকে পদ শূন্য করার এখতিয়ার রাখে না বিসিবি। 

অর্থাৎ, বোর্ডের হাতে সরাসরি বহিষ্কারের ক্ষমতা সীমিত। শৃঙ্খলাজনিত ব্যবস্থা নিলে তা শৃঙ্খলা কমিটির মাধ্যমে দীর্ঘ আইনি প্রক্রিয়ায় যেতে হয়। কিন্তু নাজমুল ইসলামকে আপাতত অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে 'অব্যাহতি' দেওয়ায় বোর্ড এই সংকট সাময়িকভাবে সামলে নিয়েছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

তবে প্রশ্ন রয়ে গেছে। তিনি কি নিজে থেকে পদত্যাগ করবেন নাকি বোর্ড আরও কঠোর শৃঙ্খলাজনিত পদক্ষেপ নেবে? ক্রিকেটারদের সংগঠন কোয়াব ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, এই ঘটনার পূর্ণ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নজর রাখবে তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট বৃষ্টি, ক্ষতিগ্রস্থ একাধি

1

নওগাঁয় বাসচাপায় প্রাণ গেল শিক্ষকের

2

মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

3

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সত্যিকার অর্থে গণতান্ত্রিক র

4

ফেদেরার হতে চান না আলকারাসের কোচ

5

আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ কটিয়াদী যাবেন প্রধানমন্ত্রী

6

ময়মনসিংহে মরদেহ পোড়ানোর চেষ্টার ঘটনায় ১২ জনের ৩ দিনের রিমান্

7

ধৈর্য: পরীক্ষার সময় আল্লাহর সবচেয়ে প্রিয় আমল

8

The Guardian-এর প্রতিবেদন: বোর্ড অব পিসের আড়ালে গাজায় সামরিক

9

ইলন মাস্কে নতুন ইতিহাস গড়লেন সম্পদ অর্জনে

10

তিনটি শর্ত ও ক্ষতিপূরণ মেনে নিলেই ভারতের বিপক্ষে খেলতে রাজি

11

শৈত্যপ্রবাহ আর কিছু দিন থাকবে জানালেন আবহাওয়া অধিদপ্তর

12

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

13

বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমেছে

14

গাইবান্ধায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

15

কুলাউড়ায় বিপুল পরিমাণ নকল প্রসাধনীসহ আটক-৬

16

পুলিৎজার পুরস্কার পেল রয়টার্সসহ একাধিক সংবাদমাধ্যম

17

বাণিজ্য সম্প্রসারণে ইইউ’র সঙ্গে এফটিএর গুরুত্ব তুলে ধরলো বাং

18

গোপালগঞ্জে আ.লীগ নেতাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা

19

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

20