NNTV
প্রকাশ : Dec 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

যেসব খাবার ফ্রিজে রাখবেন না

খাবার দীর্ঘদিন ভালো রাখতে আমরা অনেক সময় সবকিছুই ফ্রিজে ঢুকিয়ে দিই। কিন্তু জানেন কি, কিছু খাবার ফ্রিজে রাখলে বরং স্বাদ, গুণাগুণ ও পুষ্টিমান নষ্ট হয়ে যায়। এমনকি কিছু ক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকিও তৈরি হতে পারে। চলুন জেনে নেওয়া যাক- ফ্রিজে কোন খাবারগুলো রাখা ঠিক নয়।

মধু

ফ্রিজে রাখলে মধু দ্রুত জমে যায় ও দানাদার হয়ে পড়ে। এতে এর স্বাভাবিক গুণাগুণ ও স্বাদ নষ্ট হয়। মধু রাখুন ঘরের স্বাভাবিক তাপমাত্রায়, মুখবন্ধ পাত্রে।

আলু

ফ্রিজের ঠান্ডায় আলুর স্টার্চ চিনি হয়ে যায়, ফলে স্বাদ বদলে যায়। রান্নার সময় টেক্সচারও নষ্ট হতে পারে। আলু রাখুন শুষ্ক ও অন্ধকার জায়গায়।

কলা

ফ্রিজে রাখলে কলার খোসা দ্রুত কালো হয়ে যায় এবং পাকার স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়। ঘরের তাপমাত্রাতেই কলা রাখা সবচেয়ে ভালো।

টমেটো

ঠান্ডা পরিবেশে টমেটোর স্বাদ ও গঠন নষ্ট হয়ে যায়। ফ্রিজে রাখলে টমেটো পানসে ও নরম হয়ে পড়ে। তাই খোলা জায়গায় রাখাই উত্তম।

পাউরুটি

অনেকে ভাবেন ফ্রিজে রাখলে পাউরুটি বেশি দিন ভালো থাকবে। তবে ফ্রিজে রাখলে পাউরুটি দ্রুত শক্ত ও শুকনো হয়ে যায়। বায়ুরোধী পাত্রে ঘরের তাপমাত্রায় রাখুন।

পেঁয়াজ ও রসুন

ফ্রিজের আর্দ্রতায় পেঁয়াজ ও রসুন দ্রুত নরম হয়ে যায় এবং ছত্রাক ধরতে পারে। এগুলো রাখুন বাতাস চলাচল করে এমন শুষ্ক স্থানে।

অলিভ অয়েল

ফ্রিজে রাখলে অলিভ অয়েল ঘন হয়ে যায় ও দানাদার ভাব তৈরি হয়, যা এর মান নষ্ট করতে পারে। ঠান্ডা ও অন্ধকার জায়গায় সংরক্ষণ করাই ভালো।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বকালের সর্বোচ্চ আয় করা অভিনেত্রী জো সালদানা, ভাঙলেন সব র

1

নির্বাচক কমিটির আচরণ খুবই হতাশাজনক ভারতীয় ক্রিকেটার শামির সঙ

2

বিশ্ব মা দিবসে দিনাজপুরে বসুন্ধরা শুভসংঘের রচনা প্রতিযোগিতা

3

নিউজিল্যান্ডের পরিকল্পনা: ২০৫০ সালের মধ্যে কয়েক মিলিয়ন বিড়াল

4

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে মৃত্যু ৫ জনের

5

এবার নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

6

দেশে পরপর দুইবার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা

7

কাতার জার্মানি থেকে ‘ভাড়া করে’ এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে

8

জাফলংয়ে অভিযান,অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ বালু জব্দ

9

বিনিয়োগ বৃদ্ধিতে পাস হলো ইনভেস্ট আইন

10

আবারও ওয়ানডে বোলার র‌্যাংকিংয়ে শীর্ষে অ্যালানা কিং

11

কাঠগড়ায় তিন প্রভাবশালী,বোল্টের টাকা চুরি

12

সিংড়ায় কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যা

13

চট্টগ্রাম বন্দরে কর্মবিরতির কারণে তিন টার্মিনালে বন্ধ জাহাজ

14

‘দ্য রয়্যালস সিজন ২’-এ নেই অভিনেত্রী ভূমি পেডনেকর

15

পশ্চিমবঙ্গের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের মাঠজরিপ শুরু

16

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

17

দেশের আট অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

18

ফোনের প্যাটার্ন-পিন ভুলে গেলে সহজভাবে উপায়ে আনলক করার উপায়

19

আরও ৬ ফ্লাইট বাতিল ,শাহ আমানত বিমানবন্দরে

20