প্রিন্ট এর তারিখঃ Apr 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 28, 2025 ইং
সোমালিল্যান্ডের স্বীকৃতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে চীন।

সোমালিয়ার ভূখণ্ড বিভাজনের যেকোনো চেষ্টার বিরুদ্ধে চীন তাদের অবস্থান সোমবার স্পষ্ট করেছে। তারা পূর্ব আফ্রিকার দেশটির সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
নিয়মিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সাংবাদিকদের বলেন, ‘কোনো দেশই নিজের স্বার্থে অন্য দেশের অভ্যন্তরীণ বিচ্ছিন্নতাবাদী শক্তিকে উৎসাহ বা সমর্থন দেওয়া উচিত নয়।’ তিনি কর্তৃপক্ষকে ‘বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম এবং বহিঃশক্তির সঙ্গে যোগসাজশ’ বন্ধ করতে আহ্বান জানান।
ইসরায়েল গত শুক্রবার স্বঘোষিত রিপাবলিক অব সোমালিল্যান্ডকে প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে কৃষি, স্বাস্থ্য, প্রযুক্তি ও অর্থনীতিতে তাৎক্ষণিক সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV