প্রিন্ট এর তারিখঃ Apr 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 28, 2025 ইং
নির্বাচন সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানালেন প্রধান উপদেষ্টা।

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সংসদ নির্বাচন ও গণভোট সফল করতে পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন হওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে তার বিদায়ী সৌজন্য সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
সাক্ষাৎকালে আসন্ন ফেব্রুয়ারি মাসের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাশাপাশি বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, অন্তর্বর্তী সরকারের গৃহীত শ্রম সংস্কার এবং দুই দেশের সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়।
এক বছরব্যাপী দায়িত্ব পালন শেষে দেশে ফেরার প্রাক্কালে রাষ্ট্রদূত জ্যাকবসন গত ১৭ মাসে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং ফেব্রুয়ারির নির্বাচন আয়োজনের ক্ষেত্রে মার্কিন সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন। সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস নির্বাচনী শান্তি বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV