প্রিন্ট এর তারিখঃ Apr 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 28, 2025 ইং
৬৩ তম বার্ষিক সভা অনুষ্ঠিত বিএসআরএম(BSRM )- এর

বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (BSRM ) যা বাংলাদেশের র ইস্পাত খাতের শীর্ষ প্রতিষ্ঠান,যার ৬৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২টায় বিএসইসি-এর গাইডলাইন অনুসরণ করে ডিজিটাল প্ল্যাটফর্মে (ভার্চুয়াল) এ সভা অনুষ্ঠিত হয়।
বিএসআরএমের চেয়ারম্যান আলীহোসাইন আকবরআলী সভায় সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্যে তিনি বলেন, চলতি অর্থবছরের কোম্পানির আর্থিক প্রতিবেদনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার পাশাপাশি বর্তমান অর্থনৈতিক অবস্থা ও ব্যবসা বাণিজ্যে এর প্রভাব এবং কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন।
সভায় কোম্পানির ২০২৪-২৫ অর্থ বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং পরিচালকমন্ডলীর প্রতিবেদন অনুমোদিত হয়। শেয়ারহোল্ডারগণ সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য কোম্পানির পরিচালক পুনঃ-নিয়োগ এবং নিরীক্ষক নিয়োগ করেন।
সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আমীর আলী হোসেন পরিচালকমন্ডলীর বিবরণী উপস্থাপন করেন এবং কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে শেয়ারহোল্ডাদের অবহিত করেন। শেয়ারহোল্ডারগণ তাঁদের নিজ নিজ বি.ও আইডি দিয়ে ওয়েব লিংকে প্রবেশ করে উক্ত বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন এবং কোম্পানির পঞ্চাশ শতাংশ নগদ লভ্যাংশসহ সকল এজেন্ডা সমূহ সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।
এছাড়াও শেয়ারহোল্ডারগণ তাঁদের মন্তব্যে কোম্পানির পরিচালকমন্ডলী এবং ব্যবস্থাপনার প্রতি আস্থা, বিশ্বাস ও নির্ভরতার কথা পুনঃ ব্যক্ত করেন।
বিএসআরএম এর সচিব,ব্যবস্থাপনা পরিচালক,পরিচালকমন্ডলী বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার এই সভায় যোগ দান করেন।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV