প্রিন্ট এর তারিখঃ Apr 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 11, 2025 ইং
"তফসিল ঘোষনার পর নরসিংদীতে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকনকে বিজয়ী করতে ছাত্রদলের বর্ণাঢ্য মিছিল"

তফসিল ঘোষণার পর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদী–১ (সদর) আসনের রাজনীতিতে নতুন উৎসাহ–উদ্দীপনা তৈরি হয়েছে। এরই অংশ হিসেবে আজ নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপি নরসিংদী'র ,সভাপতি খায়রুল কবির খোকনকে ‘ধানের শীষ’ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে বর্ণাঢ্য মিছিল বের করে নরসিংদী জেলা ছাত্রদল।
সাবেক ছাত্র নেতা মাইন উদ্দিন ভুইয়ার নেতৃত্বে শুরু হওয়া মিছিলটি নরসিংদী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পথজুড়ে নেতাকর্মীরা খায়রুল কবির খোকনের পক্ষের শ্লোগান দেন এবং ধানের শীষের পক্ষে সমর্থন আহ্বান জানান।
মিছিলে জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তরুণ কর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতিতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সাবেক ছাত্রনেতা মাইন উদ্দিন ভুইয়া বলেন, নরসিংদী–১ আসনের মানুষ পরিবর্তন ও গণতন্ত্রের পক্ষে ধানের শীষকে বিজয়ী করবে। তারা শান্তিপূর্ণভাবে নির্বাচনি প্রচারণা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মসূচির মাধ্যমে ছাত্রদল আগামী নির্বাচনে সংগঠনের সক্রিয় ভূমিকা ও ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV