প্রিন্ট এর তারিখঃ Nov 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 6, 2026 ইং
খাগড়াছড়িতে ভয়াবহ আগুন, প্রায় কোটি টাকার ক্ষতির ধারণা

খাগড়াছড়ি পৌরসভার কলাবাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ফার্নিচারের সাতটি দোকান, দুইটি বসতঘরসহ নয়টি স্থাপনা ও একটি ব্যাটারি চালিত ইজিবাইক সম্পূর্ণ পুড়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় এক কোটি টাকা ।
আজ শুক্রবার রাত ২টা ৫৫ মিনিটের দিকে খাগড়াছড়ি সেনানিবাসের ৪ নম্বর গেটসংলগ্ন কলাবাগান এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হয়।খবর পেয়ে দ্রুত সেনা বাহিনী ফায়ার সার্ভিস পুলিশ আগুন নেভাতে ছুটে যায়। প্রায় এক ঘন্টা পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কান্তি নাথ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সাতটি দোকান, দুইটি বসতঘরসহ নয়টি স্থাপনা ও একটি টমটম পুড়ে যায়। বৈদ্যুতির শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টা পর আগুন নেভাতে সক্ষম হয়।
এদিকে, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারগুলো চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের পাশাপাশি পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV