প্রিন্ট এর তারিখঃ Nov 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 3, 2026 ইং
এবিজি ইউনিভার্সিটি কাপ টুর্নামেন্টের ফাইনাল আজ

আনভীর বসুন্ধরা গ্রুপ-এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলের আজ ফাইনাল টুর্নামেন্ট । দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠীর উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় চলমান টুর্নামেন্টের ফাইনাল আজ।
এবিজি স্পোর্টস সিটির বসুন্ধরা কিংস অ্যারেনায় শ্রেষ্ঠত্বের মঞ্চে লড়বে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। বিকেল ৫টায় ফাইনাল ম্যাচটি হবে। শিরোপার লড়াইয়ের ম্যাচটি টি-স্পোর্টসে সরাসরি সম্প্রচার করা হবে।
গতকাল এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে সোনারগাঁও ইউনিভার্সিটিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।
অন্য সেমিফাইনালে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে টাইব্রেকারে (৩-১) হারিয়ে ফাইনালে পা রেখেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিও (এআইইউবি)। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV