প্রিন্ট এর তারিখঃ Aug 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 8, 2026 ইং
ভালুকায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ডাকাত গ্রেফতার

ময়মনসিংহের ভালুকা থেকে গতকাল শুক্রবার রাতেডাকাতি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মো. জসিম ওরফে সিলেটি জসিম নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-৭।
গ্রেফতার জসিম চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ এলাকার সরাফত আলীর ছেলে।
র্যাব-৭-এর সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন জানান, জসিম একটি পেশাদার ডাকাত চক্রের সদস্য। একটি ডাকাতি মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
তিনি আরও জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা এলাকায় অভিযান চালিয়ে জসিমকে গ্রেফতার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV