প্রিন্ট এর তারিখঃ Aug 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 8, 2026 ইং
লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার আলেকজান্ডার বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । এতে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে এবং বড় ধরনের আর্থিক ক্ষতির শিকার হয়েছেন বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার (৮ আগস্ট) ভোররাতে বাজারের পশ্চিম গলিতে এ দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীরা জানায়, ঘটনার সময় হঠাৎ করে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তীব্র আগুনে বাজারের ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এরমধ্যে মুদি দোকান, সেলুন, ওষুধের দোকান, হোটেল ও প্লাস্টিকসহ বিভিন্ন পণ্যের দোকান ছিল। আগুনে মালামালসহ দোকানগুলো পুড়ে বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী ব্যবসায়ীদের।
রামগতি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউসের পরিদর্শক জাকির হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। দোকানগুলো টিনশেডের হওয়ার আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে আগুন নেভাতে না পারলে বাজারের অন্যান্য দোকানেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতো।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV