প্রিন্ট এর তারিখঃ Aug 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 4, 2026 ইং
নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন

নরসিংদীর রায়পুরায় চরসুবুদ্ধি ইউনিয়নের মহিষবেড় এলাকায় ভয়াবহ নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জিও ব্যাগ স্থাপনের মাধ্যমে জরুরি ভিত্তিতে নদীভাঙ্গন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন এবং মসজিদ,মাদ্রাসা,স্কুল, বসতভিটা ও কৃষিজমি সহ মানুষের জীবন রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেছেন । নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান,চরে নতুন উপজেলা স্থাপন সহ রায়পুরার বিভিন্ন উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে একগুচ্ছ দাবি তুলে ধরেন বকুল এমপি
জানাগেছে, ঢাকায় বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান এর সঙ্গে সরাসরি অংশ করেন কেন্দ্রীয় বিএনপি’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,নরসিংদী-৫আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল তার সহধর্মিনী ওমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজ এর চেয়ারম্যান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেত্রী, রায়পুরা উপজেলা বিএনপির সদস্য জান্নাতুল হক শাপলা।
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি ২৪টি ইউনিয়নের মিনি স্টেডিয়াম স্থাপন, মেঘনা নদীর উপর ব্রিজ নির্মান সহ রায়পুরার টেকসই নানামুখী উন্নয়ন, বেড়িবাঁধ নির্মাণ, নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করাসহ চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্বারোপের কথা জানান। প্রধানমন্ত্রীর কাছে তিনি মেঘনা নদীতে ব্রিজ্র নির্মাণ, চরাঞ্চলে পর্যটন কেন্দ্র গড়ে তোলা, মেঘনা নদীতে ফেরি পারাপারের মাধ্যমে কুমিল্লার সাথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা করা, রায়পুরা শ্রীরামপুর রেল গেট থেকে রেললাইনের পাশ দিয়ে রাস্তা নির্মাণ করে ভৈরবের সাথে সংযোগ করাসহ শিল্প কারখানা গড়ে তোলার জন্য গ্যাস সংযোগ স্থাপনেরও দাবি জানান।
নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও নদীতীরবর্তী এলাকার স্থায়ী সুরক্ষার বিষয়টিও তুলে ধরা হয়, রায়পুরার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ উন্নয়ন, গুরুত্বপূর্ণ এলাকায় সেতু নির্মাণ এবং রাজধানী ঢাকার সঙ্গে আঞ্চলিক যোগাযোগ আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে প্রধানমন্ত্রীর কাছে বিশেষ উন্নয়ন প্রকল্প গ্রহণের আহ্বান জানান।
এছাড়া রায়পুরার চরাঞ্চলসহ পুরো উপজেলার যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে প্রযুক্তিগত শিক্ষা, কারিগরি প্রশিক্ষণকেন্দ্র স্থাপন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপরও জোর দেন তিনি। এসময় আশা প্রকাশ করে বকুল এমপি বলেন,প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বর্তমান সরকারের মেয়াদকালেই রায়পুরার উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ ও গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো দ্রুত অনুমোদন পাবে। এর মাধ্যমে মেঘনাবেষ্টিত রায়পুরাকে একটি আধুনিক, মডেল ও উন্নত উপজেলায় রূপান্তর করা সম্ভব হবে। এ সময় নরসিংদী-৫ আসনের এই সংসদ সদস্য বকুল প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব, আধুনিক চিন্তাভাবনা এবং দেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল হিসেবে রূপান্তরের সুদূরপ্রসারী ভিশনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সাধারণ মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে দেশের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছেন। এছাড়া প্রধানমন্ত্রীর আধুনিক ও বাস্তবমুখী চিন্তাভাবনা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নতুন দিগন্তের সূচনা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সংসদ সদস্য বকুলের এই সাক্ষাৎকে রায়পুরার উন্নয়নের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। উল্লেখ্য,জাতীয় সংসদে বিভিন্ন বিষয়ে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ধারাবাহিকভাবে তুলে ধরে দেশবাসীর কাছে প্রসংশায় ভাসছেন বকুল এমপি। এছাড়া পৌরসভায় টুল আদায়ের নামে চাদাঁবাজী, মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ,সাবেক এমপি রাজুর দলীয় কোন্দলে কারনে রায়পুরার চরাঞ্চলের শতবছরের দুই গ্রুপের লেগে থাকা সংঘাত নিরসন, শান্তী প্রতিষ্টা ও বিএনপি নামধারী কিছু সুবিধাবাদী দুষ্ট লোকজন শক্ত হাতে দমন করায় তিনি ইতিমধ্যেই এলাকায় আলোচনায় এসেছেন। বাজেট বরাদ্ধে সমবন্টন, চাঁদাবাজী,মাদক নির্মূল ও সন্ত্রাসীদের বিরদ্ধে যুদ্ধ ঘোষনাসহ এলাকায় শান্তি প্রতিষ্ঠায় নানা পরিকল্পনা গ্রহন করে সমাদৃত হচ্ছেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি । ভাল কাজের জন্য তিনি সারা দেশের মধ্যে অন্য রকম দৃষ্টান্ত স্থাপন করেছেন। ফলে মন্ত্রী করতে দলীয় নেতাকর্মীসহ স্থানীয়রা প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলছেন। ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপিকে রায়পুরাবাসী জনপ্রতিনিধি হিসেবে অনেক স্থস্তিবোধ করছেন,এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকান্ড ছাড়তে বাধ্য হচ্ছে। তিনি সাধারন মানুষের মাঝে স্থান করে নিয়েছেন। নরসিংদী-৫ রায়পুরা আসনের ২৪টি ইউনিয়নের মিনি স্টেডিয়াম স্থাপন ও নদী ভাংগন রোধ,মেঘনা নদীর উপর ব্রিজ নির্মান সহ রায়পুরার সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলে তিনি দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। রায়পুরাবাসী রোজা রেখে ও নামাজ পড়ে মাননীয় প্রধানমন্ত্রী ও এমপি বকুল সহ সংশিলষ্টদের কাজের সফলতা ও সুস্থাস্থ্য ও র্দীঘআয়ো কামনা করে দোয়া প্রার্থনা করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV