প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 2, 2026 ইং
গ্যাস বিল পরিশোধে তিতাসের জরুরি সতর্কবার্তা

গ্যাস বিল আদায়ের কথা বলে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে একটি চক্র। এ বিষয়ে গ্রাহকদের সতর্ক করতে জরুরি বার্তা জারি করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু প্রতারক নিজেদের তিতাসের কর্মকর্তা পরিচয় দিয়ে গ্রাহকদের মোবাইল ফোনে কল করছেন। তারা বকেয়া গ্যাস বিলের কথা বলে গ্রাহকদের ভয়ভীতি দেখিয়ে নির্দিষ্ট কিছু ব্যক্তিগত বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলছেন।
এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিতাস জানিয়েছে, গ্যাস বিল শুধু কোম্পানির নির্ধারিত ব্যাংক অথবা অনুমোদিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাপ-বিকাশ, রকেট, উপায় ও ট্যাপের মাধ্যমে পরিশোধ করতে হবে।
প্রতিষ্ঠানটি স্পষ্টভাবে জানিয়েছে, কোনো ব্যক্তিগত বিকাশ নম্বরে গ্যাস বিল পরিশোধ করা যাবে না।
গ্রাহকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে তিতাস আরও বলেছে, সন্দেহজনক কোনো কল বা বিল সংক্রান্ত বিষয়ে প্রয়োজন হলে সংশ্লিষ্ট তিতাস অফিসে সরাসরি যোগাযোগ করতে অথবা তিতাস গ্যাসের ওয়েবসাইটে দেওয়া যোগাযোগ নম্বরে পরামর্শ ও সেবা নিতে হবে।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV