প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 18, 2026 ইং
নেত্রকোনায় বড় ভাইয়ের বারান্দায় ঝুলছিল ছোট ভাইয়ের মরদেহ

নেত্রকোনার দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দয় ঝুলছিল ছোট ভাই আবুল কালামের (৫৫) মরদেহ। খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মউ গ্রামে এ ঘটনা ঘটে। আবুল কালাম ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বড় ভাই আব্দুল ছালামের ঘরের বারান্দায় ছোট ভাই আবুল কালামকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে জানতে পেরেছি দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে পূর্বের বিরোধ ছিল। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই জানা যাবে।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV