প্রিন্ট এর তারিখঃ Nov 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 9, 2026 ইং
মণিরামপুরের কুলটিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে মিজানুর রহমান মিজান

যশোরের মণিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট সমাজসেবক মোঃ মিজানুর রহমান মিজান। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর মিজানুর রহমান মিজান অন্যান্য সব প্রার্থীদের চেয়ে মাঠ পর্যায়ে জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন। সরজমিনে ঘুরে দেখা যায়, মণিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের প্রতিটি ভোটারের মুখে মুখে আলোচনায় শীর্ষ রয়েছেন মিজানুর রহমান মিজানের নাম।ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের, সাধারণ অসহায়, খেটে খাওয়া হত-দরিদ্র মানুষের সুখে-দুঃখে নিজস্ব অর্থায়নে পাশে দাঁড়ানোর পাশাপাশি যেকোনো মানুষের সর্বক্ষেত্রে সহযোগিতা করেন তিনি। মিজানুর রহমান মিজান কুলটিয়া ইউনিয়নের জনপ্রিয় হওয়ার কারণ তিনি বিএনপি পরিবারের সন্তান। তার পিতা হলেন অবসর প্রাপ্ত শিক্ষক মোঃ মতিয়ার রহমান। তার রয়েছে ব্যাপক রাজনৈতিক পরিচিতি। এছাড়াও তিনি একাধিক সামাজিক সেবামূলক কার্যক্রমে জড়িত। ইউনিয়নবাসীর উদ্দেশ্যে মিজানুর রহমান মিজান বলেন, আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন আমি চেয়ারম্যান প্রার্থী। আমি আপনাদের সন্তান, আপনাদের স্নেহ, ভালোবাসা, দোয়া, মূল্যবান ভোট ও সার্বিক সহযোগিতা দিয়ে আমাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করবেন। এছাড়াও কুলটিয়া ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত, সন্ত্রাস, মাদক, ইভটিজিং মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার সুযোগ দেবেন।
এ সময় ইউনিয়নবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনাদের সুখ-দুঃখ এবং হাসি কান্নায় আমি সব সময় পাশে ছিলাম এবং থাকবো। ইউনিয়নের সর্বস্তরের মানুষ আমাকে ভালোবাসে কাছে টেনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য বাধ্য করেছে। প্রিয় ভোটারদের প্রতি আমার আস্থা, বিশ্বাস ও ভালবাসা রয়েছে। তাদের আগ্রহেই আমি চেয়ারম্যান প্রার্থী হচ্ছি। আশা করছি, সাধারণ জনগণ যদি নির্ভয়ে ভোট দিতে পারে, তাহলে ভোট উৎসবের মাধ্যমে আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন। কুলটিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করে মিজানুর রহমান মিজান বলেন, আমি শাসক নয়, সেবক হয়ে জনগণের মাঝে নিজেকে বিলিয়ে দিতে চাই।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV