প্রিন্ট এর তারিখঃ Apr 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 25, 2026 ইং
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ চত্বরের একটি পুকুর থেকে আজ শনিবার দুপুরে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তার শরীরে পচন ধরেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বর এলাকার পুকুরে মরদেহভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে বিষয়টি আখাউড়া থানা পুলিশকে জানানো হলে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আখাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. নান্নু মিয়া জানান, ধারণা করা হচ্ছে এটি চার-পাঁচ দিন আগের মরদেহ। মরদেহেপঁচন ধরেছে। মরদেহউদ্ধার করে পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ জাবেদ উল ইসলাম জানান, উদ্ধার হওয়া মরদেহটি এক নারীর। তার বয়স আনুমানিক ৪২ থেকে ৪৫ বছর হতে পারে। প্রাথমিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। কিভাবে ওই নারীর মৃত্যু হয়েছে সেটি জানার চেষ্টা চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV