প্রিন্ট এর তারিখঃ Apr 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 20, 2026 ইং
নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় ডাকাতির কাজে ব্যবহার হওয়া একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) ভোরে সিলেট মহাসড়কের উপজেলার তারাবো পৌরসভার কর্নগোপ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকতৃরা হলেন, শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, মোস্তাকিম, শাহআলম মধু মিয়া ও রিপন মিয়া।
নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, ঢাকা-সিলেট মহাসড়কের কর্নগোপ এলাকায় বিভিন্ন যানবাহন থেকে ডাকাতির চেষ্টার খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করা হয়।
রূপগঞ্জ থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা করেছে। পরে তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV