প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 17, 2026 ইং
ঢাকায় জাল টাকাসহ এক যুবক গ্রেফতার

ঢাকার কেরানীগঞ্জ ৮২ হাজার টাকার জাল নোটসহ মো. সাগর নামে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ)। আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনর্চাজ সফিকুল ইসলাম সুমন।
গ্রেফতারকৃত সাগর বরিশালের মুলাদী উপজেলার নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে। বর্তমানে সে কেরানীগঞ্জের ভাগ্না (মুসলিম বাগ প্রজেক্ট) এলাকায় বসবাস করছিলেন।
ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনর্চাজ সফিকুল ইসলাম সুমন জানান, গত বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জ মডেল থানার ভাগ্না হিজলতলা এলাকায় অভিযান চালিয়ে সাগরকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV