প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 17, 2026 ইং
প্রথম ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অনভিজ্ঞ নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরুর লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে টস জিতলেন টম ল্যাথাম। নিউজিল্যান্ড অধিনায়ক প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে শুরু হয়েছে সকাল ১১টায়। এই সময়ে বাংলাদেশে কোনো ম্যাচ শুরু হওয়া খুবই বিরল। জ্বালানি বাঁচাতে সরকারের আহ্বানে সাড়া দিতেই দিবারাত্রির এই ম্যাচ এগিয়ে সকালে শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সরাসরি ২০২৭ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াইয়ে থাকা মেহেদী হাসান মিরাজের দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে এই সিরিজ। আইপিএল ও পিএসএলের ব্যস্ততায় এই সিরিজে নিয়মিত খেলোয়াড়দের কাউকেই পাচ্ছে না নিউজিল্যান্ড। নতুন চেহারার এক দল নিয়ে খেলতে এসেছে তারা। অন্যদিকে বাংলাদেশ পাচ্ছে পূর্ণ শক্তির দল।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV