প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 9, 2026 ইং
আবারও ওয়ানডে বোলার র্যাংকিংয়ে শীর্ষে অ্যালানা কিং

অস্ট্রেলিয়ার লেগ-স্পিনার অ্যালানা কিং এক সপ্তাহের ব্যবধানে আবারও আইসিসি নারী ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ের শীর্ষে ফিরেছেন। নতুন র্যাংকিং অনুযায়ী, ৭৫৩ রেটিং নিয়ে তিনি শীর্ষে অবস্থান করছেন, যেখানে ইংল্যান্ডের পেসার সোফি এক্লেস্টোন মাত্র ৬ রেটিং পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত সপ্তাহে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কিং অসাধারণ বোলিং পারফরমেন্স দেখান। ১০ ওভার বল করে মাত্র ১৯ রান খরচ করে তিনি ৫ উইকেট নেন, যা তাকে আবারও শীর্ষে পৌঁছতে সহায়তা করেছে।
এতদিন এক নম্বর অবস্থানে থাকা এক্লেস্টোনকে গত মার্চে প্রায় চার বছরের পর সরিয়ে শীর্ষে যান কিং। এরপর এক সপ্তাহের ব্যবধানে আবারও শীর্ষস্থান ফিরে পেলেন তিনি।
অ্যালানা কিং বোলিংয়ের পাশাপাশি অলরাউন্ডার তালিকাতেও উন্নতি করেছেন এবং এবার সপ্তম স্থানে অবস্থান করছেন। অন্যদিকে নারীদের ওয়ানডেতে ব্যাটার ও অলরাউন্ডার র্যাংকিংয়ে যথাক্রমে শীর্ষে রয়েছেন ভারতের স্মৃতি মান্ধানা ও অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার।অস্ট্রেলিয়ার লেগ-স্পিনার অ্যালানা কিং এক সপ্তাহের ব্যবধানে আবারও আইসিসি নারী ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ের শীর্ষে ফিরেছেন। নতুন র্যাংকিং অনুযায়ী, ৭৫৩ রেটিং নিয়ে তিনি শীর্ষে অবস্থান করছেন, যেখানে ইংল্যান্ডের পেসার সোফি এক্লেস্টোন মাত্র ৬ রেটিং পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কিং অসাধারণ বোলিং পারফরমেন্স দেখান। ১০ ওভার বল করে মাত্র ১৯ রান খরচ করে তিনি ৫ উইকেট নেন, যা তাকে আবারও শীর্ষে পৌঁছতে সহায়তা করেছে।
এতদিন এক নম্বর অবস্থানে থাকা এক্লেস্টোনকে গত মার্চে প্রায় চার বছরের পর সরিয়ে শীর্ষে যান কিং। এরপর এক সপ্তাহের ব্যবধানে আবারও শীর্ষস্থান ফিরে পেলেন তিনি।
অ্যালানা কিং বোলিংয়ের পাশাপাশি অলরাউন্ডার তালিকাতেও উন্নতি করেছেন এবং এবার সপ্তম স্থানে অবস্থান করছেন। অন্যদিকে নারীদের ওয়ানডেতে ব্যাটার ও অলরাউন্ডার র্যাংকিংয়ে যথাক্রমে শীর্ষে রয়েছেন ভারতের স্মৃতি মান্ধানা ও অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV