প্রিন্ট এর তারিখঃ Apr 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 26, 2026 ইং
জাপান কেঁপে উঠলো ভূমিকম্পে

জাপানের বৃহত্তম দ্বীপ হনশুতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয় সময় রাতে এ ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে জার্মানির ভূবিজ্ঞান গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস। খবর এএফপির।
জাপানের পূর্ব উপকূলে হনশু দ্বীপের অবস্থান। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এর আগে বুধবার জাপানের স্থানীয় সময় রাত ৮টা ৩১ মিনিটে জাপানে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পের এপিসেন্টার ছিল ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV