প্রিন্ট এর তারিখঃ Apr 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 16, 2026 ইং
নারায়ণগঞ্জে অধিক মূল্যে বাসের টিকিট বিক্রয়ের দায়ে জরিমানা

নারায়ণগঞ্জে শহরে মূল্য তালিকা প্রদর্শন না করে বাড়তি মূল্যে বাসের টিকিট বিক্রয়ের দায়ে টিকিট কাউন্টারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ভোক্তা অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এই জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জরিমানাপ্রাপ্ত দুইটি কাউন্টার হলো- চাষাঢ়া এলাকার গোল্ডেন লাইন কাউন্টারকে ৫০০০ টাকা জরিমানা এবং খানপুরে অবস্থিত ডলফিন এক্সপ্রেস কাউন্টারকে ২০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানের সহযোগিতায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনের উপ-পরিদর্শক কালামের নেতৃত্বে একটি টিম।
সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগে আমরা এই অভিযান পরিচালনা করেছি। এ সময় দুইটি কাউন্টারকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV