প্রিন্ট এর তারিখঃ Apr 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 9, 2026 ইং
বগুড়ায় ভেজাল জিরা তৈরির অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ায় মসলার গোডাউনে অভিযান চালিয়ে জিরার সঙ্গে সস্তা ক্যারাওয়ে সিড মিশ্রণ ও ভারতীয় ব্র্যান্ডের নামে নকল জিরা মোড়কজাত করার অপরাধে এক ব্যবসায়ীকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও র্যাব-১২ সোমবার বগুড়া সদর উপজেলার এরুলিয়ার কৃষ্ণপুর এলাকায় মো. শাহিন আলমের মসলার গোডাউনে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ র্যাব-১২ এর সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ জানান, মোঃ শাহিন আলমের মসলার গোডাউনে আমদানি করা জিরার সঙ্গে তুলনামূলক অর্ধেক দামের ক্যারাওয়ে সিড মিশ্রিত করা হচ্ছে। পরে এই মিশ্রণ ভারতীয় ব্র্যান্ড ‘বিটি ডায়মন্ড জিরা’র নকল মোড়কে জিরা নামে বাজারে বিক্রির উদ্দেশ্যে মোড়কজাত করে সংরক্ষণ করছিল প্রতিষ্ঠানটি। এছাড়াও আমদানিতে ক্যারাওয়ে সিড নামে ঘোষণা থাকলেও পলিশ মেশিনে পালিশ করে জিরা বলে বিক্রি করা হচ্ছিল। এসব অপরাধে মসলার গোডাউনের মালিক মো. শাহিন আলমকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এসময় ৪২ বস্তা জিরা ও ১৮০ বস্তা ক্যারাওয়ে সিড জব্দ করা হয়। প্রতিষ্ঠানকে সরকারের সব আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV