প্রিন্ট এর তারিখঃ Apr 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 8, 2026 ইং
কক্সবাজারে জব্দ করা হয়েছে অবৈধ কারেন্ট জাল

কক্সবাজারে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৭৫ কোটি টাকা মূল্যের ৫০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৮ মার্চ রবিবার রাত ৮টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার, মহেশখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে কক্সবাজারের বড় বাজার পৌরসভা মার্কেট সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন এলাকায় ৩টি গুদাম ঘরে তল্লাশি করে প্রায় ৭৫ কোটি টাকা মূল্যের ৫০ লক্ষ মিটার বিদেশি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল কক্সবাজার মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV