প্রিন্ট এর তারিখঃ Apr 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 4, 2026 ইং
মার্কিন টর্পেডোতে ডুবে গেল ইরানি যুদ্ধজাহাজ

ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ডুবে গেছে ইরানি নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আইরিস দেনা’। ভারত থেকে নৌমহড়া শেষে ফেরার পথে শ্রীলঙ্কা উপকূলের কাছে এই হামলার ঘটনা ঘটে। রয়টার্সের তথ্য অনুযায়ী, এই হামলায় অন্তত ৮০ জন ইরানি নাবিক প্রাণ হারিয়েছেন।
ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে বন্দর ব্যবহারের অভিযোগ, ভারতের মন্তব্য
ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে ভারত তাদের বন্দর ব্যবহার করতে দিচ্ছে, এমন অভিযোগ অস্বীকার করেছে দেশটি। বুধবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন সেনারা বন্দর ব্যবহার করছে এমন তথ্য মিথ্যা ও ভুয়া।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা ডগলাস ম্যাকগ্রেগর উগ্রডানপন্থি সংবাদমাধ্যম ‘ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ক’-কে বলেন, “ইরানের বিরুদ্ধে হামলা চালাতে মার্কিন নৌবাহিনী হয়ত ভারতের বন্দর ব্যবহার করছে।”
তার এ দাবি পুরোপুর প্রত্যাখ্যান করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “যুক্তরাষ্ট্রভিত্তিক টিভি ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্কে ভারতীয় বন্দর ব্যবহার করার যে দাবি করা হয়েছে এটি ভুয়া ও মিথ্যা। আমরা এ ধরনের ভিত্তিহীন এব্ং বানোয়াট মন্তব্যের ব্যাপারে সতর্ক করছি।”
এদিকে এমন সময় ভারতের বিরুদ্ধে এ অভিযোগ উঠল যখন দেশটির জলসীমায় মহড়া দিয়ে ফিরে যাওয়ার সময় সাবমেরিনের হামলার শিকার হয়েছে ইরানের একটি যুদ্ধজাহাজ।
বুধবার মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে যায় ইরানি যুদ্ধজাহাজ। শ্রীলঙ্কার জলসীমায় থাকা অব্স্থায় এটি হামলার শিকার হয়। জাহাজটি মহড়া শেষে ভারত থেকে যাচ্ছিল। সূত্র: আলজাজিরা
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV