প্রিন্ট এর তারিখঃ Apr 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 18, 2026 ইং
ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করতে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত

‘ফ্যামিলি কার্ড’ চালুর প্রক্রিয়া এগিয়ে নিতে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই সভা আয়োজন করা হয়।
ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভাশেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানিয়েছেন, আগামী ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু হচ্ছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের হতদরিদ্র, প্রতিবন্ধী, বিধবা এবং পশ্চাৎপদ প্রায় পাঁচ কোটি পরিবারকে আমরা ঈদের আগেই ফ্যামিলি কার্ড দেব।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV