প্রিন্ট এর তারিখঃ Apr 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 10, 2026 ইং
নিরাপত্তা নারায়ণগঞ্জ: জেলা রিটার্নিং কর্মকর্তা

নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন প্রতিবার এর তুলনায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নারায়ণগঞ্জ শহরে ।
তিনি বলেছেন, র্যাব, পুলিশ, সেনাবাহিনী এবং আনসার সদস্যদের সমন্বয়ে প্রতিটি কেন্দ্রে দুইটি করে স্টাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে।সবমিলিয়ে ১০ থেকে ১২ টি স্টাইকিং ফোর্স প্রতিটি উপজেলা কাজ করবে। এছাড়া চর অঞ্চলে কোস্ট গার্ড এবং নৌ পুলিশের সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচনি সরঞ্জাম সরবরাহ বিতরণের কার্যক্রম তদারকির সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মো. রায়হান কবির বলেন, ৪২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১১ জন কাজ করবেন। ভোটকেন্দ্রের বাইরেও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুরো নারয়ণগঞ্জ জেলা নিরাপত্তার চাদরে আবৃত্ত করা হয়েছে। এখানে ঝুঁকিপূর্ণ বলে কোনো কথা নেই। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। এরপরও অতি গুরুত্বপূর্ণ ৪৫১ টি সেন্টারে পুলিশের বডিঅন ক্যামেরা থাকবে বলেও জানান তিনি ।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV