প্রিন্ট এর তারিখঃ Jul 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 6, 2026 ইং
ব্রাসেলস সফরে সিনেমা ‘মাস্টার’ টিম

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে নেদারল্যান্ডসের রটারড্যামে। রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘মাস্টার’ সিনেমা রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতায় প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীর বিরতিতে ছবির টিম ব্রাসেলস ঘুরে এসেছে, যার মুহূর্তগুলো ছবিতে তুলে ধরা হয়েছে।
রেজওয়ানের সিনেমার প্রধান তিন চরিত্রে আছেন আজমেরী হক বাঁধন, নাসির উদ্দিন খান ও জাকিয়া বারী মম। এদিন সিনেমার টিম ট্রেনে চেপে রটারড্যাম থেকে ব্রাসেলস সফরে যান।
এদিন ঘুরে বেড়ানোর নানা ধরনের ছবি পোস্ট করেছেন বাঁধন। ছবি দেখে বোঝা যাচ্ছে চকলেটের দেশে এই সফর বেশ উপভোগ করেছেন। বাঁধনের ফেসবুক থেকে ।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV