প্রিন্ট এর তারিখঃ Apr 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 2, 2026 ইং
যৌন অপরাধী জেফরি এপস্টেইনে নথিতে বাংলাদেশের আইসিডিডিআরবি

যৌন অপরাধী জেফরি এপস্টেইনের লাখ লাখ ফাইল প্রকাশ করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এখানে উঠে এসেছে ট্রাম্প,মোদি সহ আর বিশ্বের প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ,বাদ যায়নি বাংলাদেশও ,এপস্টেইন ফাইলে পাওয়া একটি ই-মেইলে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণাপ্রতিষ্ঠান আইসিডিডিআরবি নামও উঠে এসেছে। আইসিডিডিআর,বি পুষ্টি, মাতৃত্ব ও শিশুস্বাস্থ্য, এবং পরিবার পরিকল্পনা বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা করে ।
ই-মেইলে আইসিডিডিআরবি'কে বাংলাদেশে একটি ‘অতি সুপরিচিত প্রতিষ্ঠান’ হিসেবে উল্লেখ করা হয় এবং এই প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী প্রোবায়োটিক গবেষণায় বিনিয়োগের প্রস্তাবের কথা বলা হয়েছে।

ওই ই-মেইলের বিষয় ‘আন্ত্রিক জীবাণুবিদ্যা-আইসিডিডিআরবি’ ছিল বলে প্রকাশিত নথির বরাতে জানা গেছে। ২০১৪ সালের ১৭ এপ্রিল ই-মেইলটি কুখ্যাত মার্কিন ধনকুবের জেফরি এপস্টেইনকে তার এক ঘনিষ্ঠ সহযোগীর পক্ষ থেকে পাঠানো হয়।
ই-মেইলে উল্লেখ করা হয়, বাংলাদেশে আইসিডিডিআরবিকে কেন্দ্র করে একটি সরকারি-বেসরকারি অংশীদারত্বে গবেষণা উদ্যোগ গড়ে তোলা যেতে পারে। এই প্রতিষ্ঠানে তুলনামূলক কম বিনিয়োগে ভবিষ্যতে উৎপাদিত যেকোনো প্রোবায়োটিক বা সংশ্লিষ্ট পণ্যের মুনাফা থেকে ৩ শতাংশ নিশ্চিত লাভ পাওয়ার সুযোগ থাকবে বলে ই-মেইলে বলা হয়েছে।
এ ছাড়া আইসিডিডিআরবি একটি দাতব্য প্রতিষ্ঠানের মর্যাদাপ্রাপ্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের ৫০১(সি)(৩) কাঠামোর আওতায় এ ধরনের বিনিয়োগ করছাড়ের সুবিধাও পেতে পারে বলে ই-মেইলে বলা হয়েছে।
কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইন ফাইলে অন্তর্ভুক্ত আরেক ই-মেইলে দেখা যায়, এপস্টেইনের এক ঘনিষ্ঠ সহযোগী ২০১০ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ও ভারতে ভ্রমণ করেছিলেন।
তবে ওই সফরের নির্দিষ্ট উদ্দেশ্য বা কার্যক্রম সম্পর্কে নথিতে বিস্তারিত কিছু বলা হয়নি।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV