প্রিন্ট এর তারিখঃ Apr 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 29, 2026 ইং
এনসিপির ইশতেহার ঘোষণা আজ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।
আজ শুক্রবার ইশতেহার ঘোষণার বিষয়টি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক বার্তায় জানানো হয়েছে।
জানা গেছে, শুক্রবার আজ বিকাল ৩টায় হোটেল লেকশোর গ্র্যান্ডের লা ভিটা হলে এ ইশতেহার তুলে ধরবেন এনসিপি নেতারা । ইশতেহারে গুরুত্ব পাবে নারী অধিকার, কর্মসংস্থান, শিক্ষানীতি ও জলবায়ু। রাজধানীর একটি হোটেলে ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শীর্ষক অনুষ্ঠানে এনসিপির ইশতেহার ঘোষণা করা হবে।
এই অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV