প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 24, 2026 ইং
ভিলা ম্যাচে বোতল ছোড়ার ঘটনায় চেলসিকে জরিমানা

অ্যাস্টন ভিলার টেকনিক্যাল এরিয়ায় থাকা স্টাফদের দিকে প্লাস্টিকের বোতল নিক্ষেপের ঘটনার জেরে চেলসির ওপর দেড় লাখ পাউন্ড জরিমানা আরোপ করা হয়েছে।
শুক্রবার ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এই শাস্তির কথা জানিয়েছে। তারা বলেছে, চেলসি দোষ স্বীকার করে নেওয়ার পর জরিমানা করা হয়েছে।
গত মাসের ওই ম্যাচের ঘটনায় চলতি মাসে চেলসির বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
গণমাধ্যমের খবর অনুযায়ী, ভিলার সদস্যরা ২-১ গোলের জয় উপযাপনের সময় তাদের দিকে চেলসির সমর্থকদের কেউ পানি ভরা একটি বোতল ছুঁড়ে মারে। ষষ্ঠ স্থানে থাকা চেলসি আগামী রবিবার ক্রিস্টাল প্যালেসে মাঠে খেলবে। তৃতীয় স্থানে থাকা ভিলা মুখোমুখি হবে নিউক্যাসল ইউনাইটেডের।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV