
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে কাভার্ডভ্যানের চাপায় জীবন চন্দ্র (২০) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকালে লিংক রোডের ফতুল্লার চানমারী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জীবন চন্দ্র নামে এক যুবক বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা খেয়ে দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের নিচে পড়ে যান। এ সময় কাভার্ডভ্যানটি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফতুল্লা মডেল থানার এসআই মিলন ফকির জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যান ও এর চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।